অসুর
অসুর শব্দটিকে আমরা সাধারনত খারাপ অর্থে ব্যবহার করি । তবে উৎপত্তিগত দিক থেকে অসুর শব্দটি খুব খারাপ নয়। আসলে অহুর শব্দটি থেকে অসুর শব্দটির উৎপত্তি । অহুর (ইংরেজি: Ahura) হল একটি আবেস্তীয় ভাষার শব্দ যা এক বিশেষ শ্রেণীর জরথুস্ট্রবাদী দৈবসত্ত্বাকে বোঝাতে ব্যবহৃত হয়। উচ্চারণ গত সমস্যার কারণে অহুর শব্দটি সিন্ধু নদীর তীরে এসে হয়ে যায় অসুর । যেমন সিন্ধু হয়ে গিয়েছিলো হিন্দু । আবার অসুর একজন পূর্ব সেমিটিক দেবতা, এবং মেসোপটেমীয় ধর্মের অ্যাসিরীয় মধ্যে প্রধান। ইনি প্রধানত মেসোপটেমিয়ার উত্তরের অর্ধেক এবং উত্তর-পূর্ব সিরিয়ার কিছু অংশ ও দক্ষিণ পূর্ব এশিয়া মাইনর অঞ্চলে পূজিত হতেন। মূলত এসব অঞ্চল নিয়ে প্রাচীন আসিরীয় অঞ্চল গঠিত হয়েছিলো।কিছু পণ্ডিত দাবি করেন যে, আশারীয় আইকনোগ্রাফীতে বারবার যে পাখাওয়ালা সূর্য দেবতার কথা বলা হয়েছে তিনি মূলত অসুর। অনেক আশারীয় রাজা নিজেদের নামের সংগে অসুর নাম গ্রহণ করেছেন। যেমন আসুর উবাল্লিত ১, আসুরনাসিরপাল, আসুর আহা ইদ্দিনা এবং আসুরবানিপাল। আমাদের ভারতবর্ষেও অসুর পদবী অনেকে ধারণ করেছিলেন । যেমন আসামের নারকাসুর । ভারতীয় পাণ্ডুলিপিতে অসুরদেরকে শক্তিশালী অত...