Posts

Showing posts from August, 2023

মানুষ শ্রী কৃষ্ণ

Image
  একে সবাকর্ষক কৃষ্ণ তার সংগে নামের পূর্বে যুক্ত করা হয়েছে শ্রী , হয়ে গেলো শ্রী কৃষ্ণ । এবার ভক্তরা আর একটি বিশেষণ যুক্ত করলেন ভগবান । অর্থাৎ শ্রীকৃষ্ণের উপর ভগবানত্ব আরোপ করা হলো । সংগে সংগে আমরা হারিয়ে ফেললাম মানুষ শ্রী কৃষ্ণকে । মানবিক শ্রী কৃষ্ণকে । আসুন আমরা জানার চেষ্টা করি মানবিক শ্রী কৃষ্ণকে যাঁকে সবাই কোন না কোন ভাবে অনুসরণ করে বা করা উচিত । মজার ব্যাপার হলো শ্রী কৃষ্ণের মথুরাকে আমাদের তথা মগধের রাজা জরাসন্ধ অনেক অনেক বার দখল করার জন্য আক্রমন করেছিলেন । সেই হিসাবে আমরা শ্রী কৃষ্ণের শত্রুপক্ষ দেশের প্রজা । আমরা বার বার মথুরা আক্রমন করেছি , কথিত আছে ১৭/১৮ বার । কোন বার আমরা জিততে পারিনি , তবে আমাদের প্রবল আক্রমনে মথুরা পর্যুদস্ত হয়েছিলো । তাদের অনেক সৈন্য ও প্রজার জীবন চলে গিয়েছিলো । মথুরা যেহেতু সমতল ভূমী ছিলো তাই জরাসন্ধ তথা আমাদের আক্রমন করতে সুবিধা হতো । আর জরাসন্ধ ছিলেন অত্যন্ত প্রতাপশালী রাজা ও তার রাজ্য ছিলো অত্যন্ত ব্যাপক । যেহেতু শ্রী কৃষ্ণ নিজেই ভগবান , সেইহেতু তিনি জরাসন্ধ কে বধ করতেই পারতেন । কিন্তু ঘটনাটা ঐরকম ছিলো না । মথুরা মানুষ তাদের রাজাকে তথা উগ্রসেনকে খুব...

মহাভারতে উত্তরা

  মহাভারতে উত্তরা ============ কথিত আছে , কিশোরবয়সের অজ্ঞানতাবশত পঞ্চদশবর্ষী অভিমন্যু ও ত্রয়োদশী উত্তরা বিবাহের কালরাত্রেই শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তার কারনেই অতি অল্পবয়সেই বৈধব্যর নিয়তি ভোগ করতে হয়েছিল আবার উত্তরাকে গর্ভঅবস্থায় , মাতৃগর্ভে ধারণ করতে হয়েছিল ব্রহ্মাস্ত্র । একবার অর্জুনকে পিতা ইন্দ্র তাঁর রাজসভায় আমন্ত্রণ জানিয়েছিলেন। ইন্দ্রের রাজসভার অপ্সরা উর্বশী অর্জুনকে দেখে আকৃষ্ট হয়। ইন্দ্র এই কথা জানতে পেরে উর্বশীর মনস্কামনা পূর্ণ করতে বলেন। ইন্দ্রের কথামতো একরাত উর্বশী অর্জুনের ঘরে উপস্থিত হয়। কিন্তু অর্জুন উর্বশীর প্রতি কামভাব না রেখে তাঁকে কুরুদের “মাতা” বলে সম্বোধন করেন কারণ উর্বশী কুরু রাজবংশের আদিরাজা পুরূরবার পত্নী ছিলেন। এই কথায় ক্রোধান্বিত হয়ে উর্বশী অর্জুনকে অভিশাপ দেন যে সমগ্র জীবন তিনি কিন্নর হয়ে থাকবেন এবং অন্য নারীর সঙ্গে কেবল নাচ-গান করবেন। পরে ইন্দ্রের অনুরোধে উর্বশী এই শাপ একবছরে কমিয়ে আনেন। পান্ডবদের অজ্ঞাতবাসের ত্রয়োদশ বছরে এই অভিশাপ ফলে যায়। অজ্ঞাতবাসের ত্রয়োদশ বছরে অর্জুন বৃহন্নলা রূপে বিরাটের রাজসভায় উপস্থিত হন। ইন্দ্রের রাজসভার গন্ধর্ব ...

শ্রীমদ্ভগবদ্ গীতা আপনি কেন পড়বেন ?

Image
  শ্রীমদ্ভগবদ্ গীতা আপনি কেন পড়বেন ? ======================== The philosopher Arthur Schopenhauer once said that, “talent hits a target no one else can hit; Genius hits a target no one else can see.” শ্রীমদ্ভগবদ্ গীতা কে অনুধাবন করতে পারলে সে জিনিয়াস হবে। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ম্যাকেয়াভেলী বলছেন “ end justifies the means “ উদ্দেশ্যই উপায়কে ন্যায় সংগত করে। গীতা অনেক আগেই এই কথা বলেছে । যুধ্য চ। অর্জুন যুদ্ধ কর। You Have To Win . তোমাকে জিততে হবে। জিতলে সব স্বাভাবিক মনে হবে। জয় একমাত্র সন্মান নিশ্চিত করে । দ্যুতং ছলয়তামস্মি তেজস্তেজস্বিনামহম্ । জয়োহস্মি ব্যবসায়োহস্মি সত্ত্বং সত্ত্ববতামহম্ ॥১০ / ৩৬ সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্যূতক্রীড়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ। আমি বিজয় , আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল। ১০ / ৩৬ আর ম্যাকেয়াভেলী কি বলেছেন ??? Machiavelli believed that a successful Prince should appear to display the characteristics exhibited by both a ‘lion’ and a ‘fox’ b...