Posts

Showing posts from January, 2024

শিখণ্ডী

Image
  শিখণ্ডী শিখণ্ডী   হিন্দু মহাকাব্য মহাভারতের একটি চরিত্র। দ্রুপদ কন্যা ও  দ্রৌপদীর  বড় বোন। কুরুক্ষেত্রের যুদ্ধে তার পিতা দ্রুপদ ও ভাই ধৃষ্টদ্যুম্ন এর সাথে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিলেন এবং ভীষ্মের মৃত্যুর কারণ হয়েছিলেন। তার পুত্রের নাম ক্ষত্রদেব। পূর্বজন্মে শিখণ্ডী ছিলেন কাশীরাজার বড় মেয়ে  অম্বা । হস্তিনাপুরের রাজা বিচিত্রবীর্য এর সাথে বিয়ে দেয়ার জন্য  ভীষ্ম  তাঁর দুই বোনসহ তাঁকে স্বয়ম্বর সভা থেকে জয় করে নিয়ে যান। কিন্তু তিনি সুবলের রাজ শাল্বকে ভালোবাসেন জেনে বিচিত্রবীর্য তাঁকে বিয়ে করেননি। শাল্বও পরাজয়ের গ্লানি নিয়ে তাঁকে বিয়ে করতে রাজী না হওয়ায় তাঁর দুর্দশার জন্য তিনি ভীষ্মকে দায়ী করেন এবং ভীষ্মের মৃত্যু কামনায় সাধনা করে শিবের বর লাভ করে শিখণ্ডী নামে দ্রুপদ রাজার মেয়ে হিসেবে জন্ম গ্রহণ করেন। শৈশবে শিখণ্ডী রাজপ্রাসাদের ফটকে রাখা একটা মালা গলায় পড়ে দ্রুপদের কাছে এলে দ্রুপদ বুঝতে পারে শিখণ্ডীই অম্বা। কারণ কার্ত্তিকের প্রদত্ত চিরসবুজ পদ্মের মালাটি শুধু অম্বাই পরতে পারতো। তখন রাজা ভীষ্মের আক্রমণ এড়ানোর জন্য শিখণ্ডীকে বনে থাকার ব্যব...