Posts

Showing posts from December, 2023

ধর্মগ্রন্থগুলো ধর্মীয় প্রতিষ্ঠানে ঠিকমত কাজ করতে পারছেনাঃ-

Image
  ধর্মগ্রন্থগুলো ধর্মীয় প্রতিষ্ঠানে ঠিকমত কাজ করতে পারছেনাঃ- সাধারণত ধরে নেওয়া হয় পবিত্র ধর্মগ্রন্থগুলোর চর্চা হয় ধর্মপ্রতিষ্ঠানে । বাসা বাড়িতে অবশ্যই হয় । তবে ব্যাপকভিত্তিক চর্চা হয় ধর্মীয় প্রতিষ্ঠানে । সেটাই হওয়া উচিত । ধর্ম শব্দটির একটি অর্থ , আমাদের মত সাধারণ মানুষের কাছে সত্য বলে পরিগনিত হয় । আমরা ধরে নেই ধর্ম অর্থ সত্য , ধর্ম অর্থ নীতি , ধর্ম অর্থ অন্যকে সন্মান করা ও ভালোবাসা । আসলেই কি এগুলো ঐ সমস্ত ধর্মপ্রতিষ্ঠানে চর্চা হচ্ছে ? আসলেই কি তাই ? সত্য এটাই , বর্তমানে বেশীর ভাগ ধর্মীয় প্রতিষ্ঠান গুলো দুর্ণীতির আখরা । কমিটি তৈরী থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা . উন্নয়ন , এমন কি প্রসাদ তৈরী করতে যে বাজার করতে হয় সেখানে দুর্ণীতি , প্রসাদ বিতরণে দুর্ণীতি । এরকমও শোনা যায় . ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা সাময়িক উত্তলোন করে ব্যাক্তিগত ব্যাংক ঋণ পরিশোধ করা হয় । যারা একবার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক হোন ,তারা আর নামতে চাননা । কমিটির অন্যান্য পদ ও সামান্য সদস্য হওয়ার জন্য কত রকম তদবির , এমনকি রাজনৈতিক দল থেকেও প্রভাব বিস্তার করা হয় । তারউপর আঞ্চলিক ব্যাপার তো আছেই । আমি এরকম ও দেখ...

অন্যধর্মের মানুষ সনাতন মন্দিরে প্রবেশ প্রসংগেঃ-

  অন্যধর্মের মানুষ সনাতন মন্দিরে প্রবেশ প্রসংগেঃ- ‘ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।’ উপরের এই উক্তিটি খুব বেশী পুরাতন নয় । ১৯৩০/৪০ সালের ঘটনা । তখনও মানুষ বিশ্বাস করতো ভগবান থাকেন বড়লোক তথা উচ্চশ্রেনীর কাছে । গরীব মানুষদের কেউ নেই । মন্দিরে তো গরীব মানুষ বা সমাজের নীচু শ্রেনীর মানুষ প্রবেশ করতেই পারতনা। সেই জায়গা থেকে বর্তমান জায়গায় আসতে অনেক অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে । অনেক লোককে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে , এই ভগবানকে সাধারনের মধ্যে বিলিয়ে দিতে এবং মন্দির যে সবার তা বোঝাতে। এখনও কিছু কিছু মন্দির কঠোর নিয়ম কানুনের মধ্যে আবদ্ধ । বরং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি হওয়া উচিত জনমুখী । জনগণই তো ভগবান । জনতা জনার্দন । সব ধর্মের মানুষ আসুক না , সমস্যা কোথায়? এই যে আমরা বৌদ্ধ মন্দিরে যাই , কৈ সেখানেতো আমাদের বাধা দেওয়া হয়না , আমরা তো চার্চেও যাই , কৈ সেখানেতো আমাদের বলা হয়না , আপনি এখানে প্রবেশ করতে পারবেন না । তবে হ্যাঁ তারা কিছু নিয়ম কানুনের ব্যবস্থা করেছে , যার কারনে আপনি মুল মন্দিরে বা প্রার্থনালয়ে প্রবেশ করলে , তাদের মত করে চলতে বা বলতে হবে। এইটাই স্বাভাবিক...