অনলাইন বিজনেস
সর্বপ্রথম নির্ধারণ করব যে আমরা কি ধরনের প্রডাক্ট অনলাইনের মাধ্যমে বিক্রী করব।
আপনি এমন প্রোডাক্ট নির্বাচন করুন , যা সারা বছর ধরে চলে এবং যা মানুষের নিত্যপ্রয়োজনীয় ।
ধরি আমরা সুতির পোশাক বিক্রী করব। যেখানে শাড়ী , ত্রিপিস লুংগী , পাঞ্জাবী গামছা , বিছানার চাদর সহ বিভিন্ন সুতীর সামগ্রী পাওয়া যায়।
নাম নির্ধারণ আমরা দুই ভাবে করতে পারি। যেমন ব্রান্ড নেম - যা আপনার পছন্দ মত হতে পারে ।
যেমন ”সুতি বস্ত্র সম্ভার ”। এখন আপনি এই নামে ফেসবুকে বিজনেস পেজ ওপেন করে , সেই পেজে আপনার প্রডাক্ট পোষ্ট করে , বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করবেন । যার মাধ্যমে ধীরে ধীরে আপনার প্রতিষ্ঠানের নাম প্রচার হবে সেই সংগে বিক্রীও হবে।
আর এক ভাবে আমরা নাম সিলেকশন করতে পারি। সেই ক্ষেত্রে আমরা গুগলের সহোযোগীতা নেব।
Comments
Post a Comment