Posts

শ্রী শ্রী গীতা সহায়িকা (প্রথম অধ্যায়)

Image
  শ্রী শ্রী গীতা সহায়িকা ( প্রথম অধ্যায় )   উৎসর্গ দাদু – ঁবৈদ্যনাথ সাহা কর্ত্তামা – ঁযমুনা রানী সাহা         শ্রীমদ্ভগবদগীতার প্রথম অধ্যায় পুরোপুরি সাহিত্য। এখানে অনেক রথী মহারথীর নাম আছে যাদের সম্পর্কে জানতে পারলে শ্রী গীতা পাঠ অনেকটা সহজ হয় । আমি চেষ্টা করেছি এই সব রথী মহারথী ও অধীরথীদের চরিত্র গুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করতে । আমি এর রচয়িতা নয় বলা যায় আমি সংকলিত অথবা সংগ্রহ করেছি আপনার ও আমার জানার জন্য ।   আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য আমার সংগ্রহ আপনার কাজে লাগবে বলে আমি আশা করি । পরবর্তীতে আমি চেষ্টা করব শ্রী গীতার বিভূতিযোগের সব চরিত্রগুলো সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার ।   আপনাদের আশির্বাদ আমার পথ চলার পথের শক্তি ।   নারায়ন চন্দ্র সাহা ( (MSS,MBA)) সভাপতি বি আর পি সার্বজনীন পূজা মন্দির ভাষানটেক , ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ।  শ্রীমদ্ভগবদগীতা র প্রথম অধ্যায়ের  শ্লোকের ব্যাখ্যাঃ মহাভারতের ভীষ্ম পর্বের ২৫ থেকে ৪২ তম অধ্যায় শ্রী গীতা হিসাবে পঠিত হয়...