আমাদের ভারতীয় সভ্যতা
আমাদের ভারতীয় সভ্যতা ভারত ও মহাভারত এর অর্থ কি ? ভারত বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ভারতবর্ষ বা ভারত উপমহাদেশে । ভারত শব্দটির অর্থ কি বা এইটা কোথা থেকে এলো ? ভারত নামটির উৎপত্তি হয়েছে হিন্দু পৌরাণিক রাজা ভরতের নামানুসারে। কথিত আছে এই অঞ্চল বা বর্ষ (সংস্কৃত বর্ষ শব্দটির অর্থ ভূখণ্ড ।) রাজা ভরতকে দান করা হয়েছিল বলে এর নাম ভারতবর্ষ। পুরাণে ‘দক্ষিণে সমুদ্র এবং উত্তরে তুষার আবাস’-এর মধ্যবর্তী ভূমিকে ভারত হিসেবে বর্ণনা করা হয়েছে। অনেকের মতে, কিংবদন্তী রাজা ভরতের নাম থেকে ‘ভারত’ শব্দটির উদ্ভব ঘটেছে। দুষ্মন্ত এবং শকুন্তলার পুত্র ভরতকে, ঋগ্বৈদিক যুগের মানুষের পূর্বপুরুষ বলে মনে করা হয়। তবে, সমাজ বিজ্ঞানী ক্যাথরিন ক্লেমেন্টিন-ওঝার মতে, ভারত কোনও রাজনৈতিক বা ভৌগোলিক সত্তা নয়। এটি আসলে একটি ধর্মীয় এবং সামাজিক-সাংস্কৃতিক সত্তা। আবার ভারত, এ নামটি বিভিন্ন প্রাচীন সংস্কৃত পুরাণ থেকে এসেছে। যেমন, বায়ু পুরাণে নামটি পাওয়া যায়। ভারত মূলত দেবতা ‘অগ্নি’র একটি নাম। ঋগ্বেদে ভারতী হিসেবে এখানকার অধিবাসীদের, বিশেষ করে যারা দশ-রাজার যুদ্ধে অংশগ্রহণ করেছিল, বুঝানো হয়েছে। মহাভারতে ভরতের রাজ্যকে ...