Posts

দ্বারকা ও শ্রী কৃষ্ণ

Image
দ্বারকা ও শ্রী কৃষ্ণ =========== The general definition of an oligarchy is a form of government involving the rule of a few persons or families. কিছু ব্যক্তি বা পরিবারের শাসনের সাথে জড়িত সরকারের একটি রূপ । দ্বাারোকায় Monarchy বা রাজার শাসণ প্রথা ছিলোনা । দ্বারোকায় ছিলো oligarchy । যার সংগা আমি প্রথমেই আপনাদের সামনে উপস্থাপনা করেছি । দ্বারোকার নরপতি যা রাষ্ট্রপ্রধানের সমতুল্য ছিলেন উগ্রসেন । যাদবরা অনেকগুলো উপদল নিয়ে গঠিত ছিল। হৈহয়, বৃষ্ণি,ভোজ,অন্ধক,কুক্কুর,চেদী,বিদর্ভ,সত্বত,শৈন্য, এইসবগুলো উপদল নিয়ে গঠিত ছিল সমগ্র যাদবকূল। শ্রীকৃষ্ণ ছিলেন বৃষ্ণিবংশীয়। প্রতিটি উপদল থেকে এক বা একাধিক নেতা নিয়ে গঠিত হতো পরিষদ। সেই পরিষদ ই রাষ্ট্র পরিচালনা করত। ষেখানে নরপতি ছিলেন উগ্রসেন । তবে জ্ঞানে,গুণে,বিদ্যায় ও বীরত্বে শ্রীকৃষ্ণ ছিলেন সবার চেয়ে উর্ধে । তিনি সুবক্তা ছিলেন , যে কোন সিদ্ধান্ত গ্রহণে তাঁর মতামতকেই প্রাধান্য দেওয়া হতো । বলা যায় পেছন থেকে তিনি রাজ্য চালাতেন । কার্য্যত তিনি রাজা ছিলেন না । ভগবান শ্রীকৃষ্ণ তাঁর জন্ম নগরী মথুরার প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন। তাঁর শৈশব কেটেছে গোকুল, বৃন্দাবন, ...